বুধবার , ২ জুলাই ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হত্যা মামলাসহ ৭ টি মামলার আসামি ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
জুলাই ২, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অটোরিকশাচালক সুহেল আহমদ হত্যা মামলাসহ ৭ টি মামলার আসামিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত শেখ আল মামুন রাজু (৩৩) হবিগঞ্জের বানিয়াচং থানার শেখ ফেরদৌসের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার মহাজনপট্টিস্থ জননী সাজ ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখ আল মামুন রাজুকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় উক্ত আসামীর বিরুদ্ধে দস্যুতাসহ হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশ এসল্ট , অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজিসহ মোট ৭ টি মামলা পাওয়া যায়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।