সিলেটের কানাইঘাটে হত্যা মামলার ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার দিবাগত রাতে সিলেটে বিয়ানীবাজার থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়া উদ্দিন (৫৫) সিলেটের কানাইঘাট উপজেলার ডাউকেরগুলের মৃত আরব আলীর ছেলে।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাত ২ টা ১০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন আদিনাবাদ তাজখানী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার কানাইঘাট থানার এফআইআর নং-৭/৫৪, তারিখ- ১১ মার্চ ২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হত্যা মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামী জিয়া উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
