শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

রোববারের অবরোধের সমর্থনে সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। আজ শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নগরের সুরমা মার্কেট পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের নেতৃত্বে মশাল মিছিলে জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, অবৈধ তফসিল বাতিল ও নিরেপক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।