সোমবার , ১৯ আগস্ট ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সোয়া ২ লাখ টাকার চিনি আটক

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৯, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩০ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। রোববার সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার এলাকা থেকে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের এই চিনি আটক করা হয়। এসময় চিনি বহনকাজে থাকা একটি ট্রাকস জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, উমাইরগাঁও বাজার সংলগ্ন ভাদেশ্বর নদীর উপর স্থাপিত ব্রীজের গোড়ায় ভারতীয় চিনি বহনকারী ১টি পিকআপকে সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টাকালে অজ্ঞাতনামা চালক কৌশলে গাড়ী ও মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন পিকআপটি তল্লাশী করে ত্রিপল দিয়ে ঢেকে রাখা বিভিন্ন ভারতীয় ব্রান্ডের ৩০ বস্তা অবৈধ ভারতীয় চিনি পাওয়া যায়। যার মোট ওজন ১ হাজার ৫০০ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এসময় এগুলো বহনকাজে থাকা পিকআপটি জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সরকারের শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাইপথে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে চিনি আনে চোরাকারবারীরা। এগুলো আটক করে অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের মাধ্যমে এজাহার দাখিল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।