বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সোয়া এক কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেটের সকাল রিপোর্ট
অক্টোবর ১০, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সোয়া এক কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধ ও বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে থ্রী পিস, টি-শার্ট, গরু, চিনি, মদ, মোটরসাইকেল এবং বাংলাদেশী রসুন আটক করা হয়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

বিজিবি জানায়, বুধ ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি ২০১ পিস ভারতীয় থ্রী পিস, ২৭০ টি-শার্ট, ৭টি গরু, ১০ হাজার ১৮০ কেজি চিনি, ১ হাজার ৬০০ প্যাকেট বিড়ি, ৯৩ বোতল ভারতীয় মদ, ১ টি মোটরসাইকেল, ১ টি টাটা মাহিন্দ্রা ট্রাক এবং ৪ হাজার ২৭৫ কেজি বাংলাদেশী রসুনসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।