সিলেটের কোম্পানীগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে শুকিয়ে যাওয়া একটি খালে পড়েছে ট্রাক। এঘটনায় ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণি কান্দিবাড়ীসংলগ্ন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকচালক বকুল (৩৮) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, ভোলাগঞ্জগামী ট্রাকটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে ট্রাকটি খালি ছিল।
পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হেলপার সামান্য আহত হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
