শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৪, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে মুজাহিদ আহমদ (২৭) নামে এক সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া মুজাহিদ আহমদ উপজেলার খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুজাহিদ আহমদ বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর গভীর রাত হওয়ার পরও বাড়িতে ফিরেন নি। বাড়িতে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে স্থানীয়রা খুজগীপুর গ্রামের পাশে কোনার বন হাওরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মুজাহিদ আহমদের লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুনাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই লোকটির স্ত্রী তার সাথে থাকতো না। সে একাই থাকতো। বৃহস্পতিবার নিখোঁজ হয়ে শুক্রবার তার লাশ পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।