মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু, আহত-১

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জকিগঞ্জের বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাসনিয়া পারভীন জুই (২৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার থানাবাজারের পূর্বপাশে সিলেট-জকিগঞ্জ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা জকিগঞ্জ সদর ইউনিয়নের লালগ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার আমিনুল হক বাচ্চুর বড় মেয়ে ও স্থানীয় একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। নিহত স্কুল শিক্ষিকা তার ভাই বিজিবি সদস্য এমদাদুল হক ইমনের সাথে মোটরসাইকেলে ছিলেন। তার ভাই দুর্ঘটনায় আহত হয়েছেন।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা বাস ও জকিগঞ্জ থেকে ছেড়ে আসা মোটরসাইকেল থানাবাজারের পূর্ব পাশে আসামাত্রই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুল শিক্ষিকা জুই। তার ভাই বিজিবি সদস্য ইমনও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের লাশ পরিবার বাড়িতে নিয়ে গেছেন। আর তার ভাই শঙ্কামুক্ত আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।