শুক্রবার , ২৬ জুলাই ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শুক্রবার গ্রেপ্তার-৭

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৬, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে এপর্যন্ত ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নতুন করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদিন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় ৬ জন ও জালালাবাদ থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিলেটে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট নগরে ১০টি মামলা দায়ের করে এপর্যন্ত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলো পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাঁধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। এসবের মধ্যে একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর বাদী পুলিশ।

সিলেটের কোতোয়ালী থানায় ৫টি, জালালাবাদ থানায় ৪টি ও দক্ষিণ সুরমা থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোতে ২৪৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১৬ হাজার ১৫ জনকে আসামী করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।