সিলেটে রাস্তায় পরিত্যাক্ত একটি ট্রাক থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর বাইপাস ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশ জানায়, শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর বাইপাস ব্রীজ সংলগ্ন রোডে ১টি চিনি ভর্তি ডিআই ট্রাক পরিত্যাক্ত অবস্থায় দেখে পুলিশ আটক করে। পরে সেখানে তল্লাশি চালিয়ে পিকআপের পিছনে ত্রিপল দিয়ে মোড়ানো ৬০ বস্তা চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ ও চিনি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
