শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যেসব এলাকায় কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নতুন লাইন নির্মাণ এবং বিক্রয় ও জরুরী মেরামত কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ও আরো কিছু জায়গায় সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ১১ কেভি মুক্তিরচক ফিডারের মেন্দিবাগ, নোয়াগাও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক; ১১ ধোপাদিঘীরপাড় ফিডারের উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদ্রাসা, হাফিজ কমপ্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশপাশ এলাকাসমূহ এবং সকাল ৮ টা থেকে ১০ টা থেকে ১১ কেভি সোবহানীঘাট এবং ১১ কেভি কালীঘাট ফিডারের কাস্টঘর, চালিবন্দর, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, বন্দরবাজার রোড, জেল রোড ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।