মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মহিলা আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯। সোমবার রাতে নগরের বালুচর এলাকাস্থ ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি নাজমা।

গ্রেপ্তারকৃত নাজমার বাড়ি সিলেটের জালালাবাদ থানার জাহাঙ্গীরনগর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, নগরের বিভিন্ন থানায় দায়ের করা ৩টি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার নাজমাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।