মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনের ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিস সিলেটের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। তিনি ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদেরকে তাঁদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এ পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ দেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান।

এতে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।