মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১

সিলেটে ‘ভূমিকম্প- প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনার

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৩, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ভূমিকম্পের সম্ভাব্য আঘাত ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ‘ভূমিকম্প- প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেন, সিলেট একটি উন্নত এলাকা। এখানকার মানুষ বেশি বাইরে থাকেন। অন্যান্য অঞ্চলে যেটা চ্যালেঞ্জ হবে, সেটা এখানে হবে না। মানুষকে সচেতন করতে পারলেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সিটি করপোরেশন আপনারা যেভাবে ভবন তৈরির জন্য পারমিশন দেন, ঠিক সেরকমভাবে এরা নির্দিষ্ট রুলস মানছে কি না, সেটারও খেয়াল রাখবেন।

ভূমিকম্প-প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মাহবুবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।