বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৭

সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

সিলেটের সকাল রিপোর্ট ::
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মত সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এবারও বর্ণমালা মিছিল করে ভাষার মাস ফেব্রুয়ারি বরণ করেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মহানগরের ক্বীনব্রীজ সংলগ্ন শারদা স্মৃতি হল প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়।

ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন- বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্ণমালার মিছিলে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযোদ্ধের পটভূমির তুলে ধরা হয় প্ল্যাকার্ডে। বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার  মানুষ।

মিছিলকারীরা বিভিন্ন সড়ক ঘুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জমায়েত হন।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা ভাষা চর্চায় এমন আয়োজন আরো ব্যপকভাবে করার কথা বলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

অন্যদিকে আঞ্চলিক ভাষা রক্ষার বেশকিছু উদ্যোগের কথা তুলে ধরেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত জানান, ভাষা শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের সামনে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্যই প্রতি বছরের মতো এবারও বর্ণমালার মিছিল আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।