শনিবার , ১ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
জুন ১, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

#দুধের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের উৎসাহিত করতে হবে

সিলেট প্রতিনিধি
সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় তিনি বলেন, দেশে বর্তমানে খামারের চাহিদা ও দুগ্ধ উৎপাদনের পরিমান বৃদ্ধি পেয়েছে। খামারিদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহিত করলে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে এবং দেশ দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। তাই দেশে দুধের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের উৎসাহিত করা অপরিহার্য।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তপুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আঞ্জুমান আরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।