শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক

সিলেটের সকাল রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার অভিযান চালিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ২ কোটি ৭ লাখ টাকার এই মালামাল আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ডালিম, কমলা, চিনি, নিভিয়া সফট ক্রিম, রিং গার্ড, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, ক্লপ-জি ক্রিম, বেটনোভেট-সি ক্রিম, ফ্যাশন হার্বস গোল্ড ব্লিচ ক্রিম, সানগ্লাস, চকলেট, আইবল ক্যান্ডি, জিলেট ব্লেড, শীতের কম্বল, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ২ কোটি ৭ লাখ ৫০ হাজার ৬২৫ টাকা।

এব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।