বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত- ২

ডেস্ক রিপোর্ট
জুন ২৭, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২ জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজারের খাসারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার বারহাট্টার বাহাদুরপুরের মৃত সিরাজের ছেলে। আর গুরুতর আহতরা হলেন- উজ্জ্বল মিয়া ( ১৮) ও জাকির মিয়া (২৮)। তিনজনই বিয়ানীবাজারের খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে কাজ করেন ও একই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, তারা তিনজন একটি রড-সিমেন্টের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আগের বিক্রিত কিছু মাল ফেরত আসলে তারা সেগুলো গোডাউনে রাখছিল। পরে এই রাখার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন৷ বাকিদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান বলেন, জুয়েলের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।