সিলেটে ৩৬ বোতল ভারতীয় তৈরী বিদেশী মদ সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেট সদরের গোয়াবাড়ী এলাকার আফতাব উদ্দিনের ছেলে মো. জাহিদ ইসলাম (২১) ও নগরের আখালিয়া এলাকার রাজু পাংয়ের ছেলে নয়ন পাং (২২)।
পুলিশ জানায়, সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও ব্রীজের পাশে চেকপোষ্ট স্থাপন করে পুলিশ। সেখানে চেকপোষ্ট করাকালে এদিন মধ্যরাতে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে সিগনাল দিলে পুলিশের সিগনাল অমান্য করে পালানোর চেষ্টাকালে পুলিশ সেটাকে আটক করে। সেখানে থাকা দুজনকে আটক করে গাড়ি তল্লাশী করে ৩৬ বোতল ভারতীয় তৈরী বিদেশী মদ আটক করা হয়। এসময় ওই সিএনজি আটক করে জব্দ করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদক আটক করে জব্দ করা হয়েছে আর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
