সোমবার , ২৬ মে ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিদেশী মদসহ আটক- ২

ডেস্ক রিপোর্ট
মে ২৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১০১ বোতল ফেনসিডিল ও ১৬৪ বোতল বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলা সদরের মো. ফিরোজ চৌধুরীর ছেলে মো. মুহিত কবির চৌধুরী (৩৩) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার মৃত ইসমাঈল আলীর ছেলে সামছুল ইসলাম (৬৫)।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব-৯ জানায়, রোববার বিকেলে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০১ বোতল ফেনসিডিলসহ মো. মুহিত কবির চৌধুরীকে আটক করা হয়।

এদিন রাতে আরেকটি অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউপির পূর্ব গর্দ্দনা গ্রামের দামরী বাজার এলাকায় ১৬৪ বোতল বিদেশী মদসহ সামছুল ইসলামকে আটক করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদেরকে ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।