শুক্রবার , ৮ মে ২০২৬, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৮

সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই

সিলেটের সকাল ডেস্ক ::
মে ৮, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর বিভাগীয় ডিষ্ট্রিবিউটরের ৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে। বিকাশ-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্বরত কোম্পানীর মালিক সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধিন পারাইরচক এলাকায় প্রাইভেট কার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমি দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর বিভাগীয় ডিষ্ট্রিবিউটরের দায়িত্ব রয়েছি। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেট কার যোগে রওয়ানা দেন।

তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ীর গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বে সাথে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।