বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার লালাবাজার অতিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ৪ আরোহী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবরা এলাকার প্রয়াত আব্দুল ওয়ালীদের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটগামী একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের দুই আরোহী আহত হন। এসময় রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তখন একটি বাস ভুল পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী ইসাক আলীকে মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পরপর দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।