সিলেটে বন্যার পানিতে গোসল করতে নেমে স্রোতে ভেসে অভি (১৭)নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরের ৩১নং ওয়ার্ডের মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া অভি সেনাবাহিনীর সার্জেন্ট ওমর ফারুকের ছেলে ও সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩১ ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন। তিনি জানান, শুক্রবার দুপুরে রাস্তায় থাকা বন্যার পানিতে অভি ও তার ভাই সাঁতার কাটতে নামেন। পরে স্রোতে ভেসে যান অভি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। তার লাশ তখনই নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্টে। পরে তার দেশের বাড়িতে নিয়ে গিয়ে হয়তো দাফন করা হবে। তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
