মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, থানায় মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) খুন হয়েছেন। সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বড়ভাই জাকারিয়ার নামে থানায় মামলা দায়ের করেছেন।

নিহত রুহেল আহমেদ এহিয়া ওই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে। তার আপন ভাই জাকারিয়া।

পুলিশ জানায়, নিহত রুবেল আহমেদ একটানা পাঁচ বছর সৌদি আরবে থেকে এক মাসের ছুটিতে দেশে এসে আট মাস আগে বিয়ে করেন। পরে আবারও তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল। তার বড়ভাই ও বিদেশ যাওয়ার কথা ছিল। সেকারণে রুবেল জাকারিয়াকে পারিবারিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বললে তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়। পরে সোমবার সকালে দুইভাইয়ের দ্বন্দ্বের জেরে সালিশ বসে। এই সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় মঙ্গলবার নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ওই জাকারিয়ার নামে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আজকের পত্রিকাকে জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত রুবেল আহমেদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ধরতে আমাদের দুটি টিম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।