সিলেটে ৫০ বোতল ফেনসিডিলসহ এক পরিবারের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার নগরের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৩ জন সম্পর্কে বাবা-মা ও ছেলে।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর (পশ্চিম স্টেশনরোড) এলাকার ইদ্রিস আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৪১), তার স্ত্রী ইমু ইসলাম (৩৩) এবং তাদের ছেলে শান্ত (২০)।
পুলিশ জানায়, বুধবার দক্ষিণ সুরমা থানাধীন বদিকোনা এলাকার সিটি গেইট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের উপর একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বাসের বক্সের ভিতর মেরুন রঙের একটি ট্রলি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর সাথে জড়িত থাকার অভিযোগে মা-বাবা সহ তাদের ছেলেকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
