দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেলেন সিলেটের ৪ প্রার্থী। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের আপিলে তারা নিজেদের প্রার্থীতা ফিরে পান।
প্রার্থীতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন- সিলেট ২ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির, সিলেট-৩ স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মইনুল ইসলাম ও সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন।
এর আগে যাচাই-বাছাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। পরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করেন তারা। আপিলে তারা নিজেদের প্রার্থীতা ফিরে পেলেন।
উল্লেখ্য, সিলেটে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই-বাছাই শেষে ১৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়।
