বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পাদক ও চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২ টা ৪০ মিনিটের দিকে তাকে নগরের আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একজন চিহ্নিত ছিনতাইকারী বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত নাঈম আহমদ (২৯) নগরের আখালিয়া এলাকার সিকন্দর আলীর ছেলে ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত আসামীর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই মামলা পাওয়া যায়। সে একজন চিহ্নিত ছিনতাইকারী। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।