সিলেটে নারীসহ আটক হয়েছেন সেলিম আহমদ নামে এক আওয়ামী লীগ নেতা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ২ টায় সিলেটের বন্দর বাজারের হোটেল আল জালাল থেকে তাকে আটক করেছে পুলিশ।
সেলিম আহমদ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুন্দাউরা গ্রামের মৃত নূর উল্লাহর ছেলে।
জানা যায়, পরকীয়া প্রেমিকা নিয়ে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বন্দর বাজারের হোটেল আল-জালালের ১১৭ নাম্বার কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন সেলিম। পরে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তাকে আটক করে। প্রবাসীর স্ত্রী ওই নারীর সাথে তার বিগত ১৫/২০ বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। যার কারণে তার স্বামী তাকে স্ত্রী পরিচয় দিতেন না। বলতেন সে তো সেলিমের স্ত্রী, আমার না। সেলিমের দলীয় ক্ষমতা থাকায় তাকে কিছু বলারও সাহস পেতেন না ওই স্ত্রীর স্বামী।
পুলিশ আটক করার পরে সেলিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে একটি পোস্টে লিখেন ‘পুলিশ ধরছে’।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, সেলিমকে নারীসহ হোটেল থেকে আটক করা হয়েছে। সে এখন থানায় আছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
