মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দোকানের শাটার ভেঙ্গে চুরি, চোর ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে দোকানের শাটার ভেঙ্গে চোরাইকৃত মাল উদ্ধারকালে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাতে নগরের পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চোরাইকৃত মাল ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- জালালাবদ থানার এসআই শারফিন মিয়া, কনস্টেবল তোফাজ্জল হোসেন ও বিধান মালাকার। আহত পুলিশ সদস্যদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃত খোকন সরকার (৩৫) কোম্পানীগঞ্জের মাখন সরকারের ছেলে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল জব্দ করে পুলিশ এবং একইসঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জন পালিয়ে গেছেন।

এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার রাতে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ সদস্যরা জানতে পারেন যে, পাঠানটুলাস্থ ‘মীম স্যানিটারি’ নামীয় দোকানের শাটার ভেঙ্গে মালামাল চুরি হয়েছে এবং আসামীরা মালামাল চুরি করে একটি প্রাইভেট কারযোগে পালিয়ে যাচ্ছে। পরে জালালাবাদ থানার ডিউটিরত পুলিশ সদস্যরা তাদের আটকের জন্য ধাওয়া করে ধরার চেষ্টাকালে অজ্ঞাতনামা ২/৩ জন পুলিশ সদস্যদেরকে আহত করে পালিয়ে যায়। এতে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত খোকন সরকারের কাছ থেকে ২৪ টি আরএফএল ব্রান্ডের মোটর (ওয়াটার পাম্প) এবং চোরাই কাজে ব্যবহৃত একটি রেন্স ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত খোকন সরকারকে আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।