মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দেশত্যাগের সময় আটক আওয়ামীলীগের দুই নেতাকে কারগারে প্রেরণ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৭, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দেশত্যাগের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে কারগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে ২৩ আগস্টে হওয়া একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরআগে সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাদের আটক করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।

তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ‍নুনু মিয়া। তিনি বলেন, বিমানবন্দরে আটক দুই আওয়ামীলীগ নেতাকে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে গত ২৩ আগস্ট একটি রাজনৈতিক মামলা করা হয়েছিল। সেই মামলায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। তবে তাদের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করেনি।

এর আগে সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিলকে বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় আটক করা হয়। তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিলেন। পরে তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।