সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, সোমবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।