সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দু’দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কয়েকটি এলাকায় আগামী বুধ ও বৃহস্পতিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮ টা থেকেবিকেল ৪ টা পর্যন্ত ১১ কেভি বোরহান উদ্দিন ও রায়নগর ফিডারের উন্নয়নকাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, সাদিপুর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও তৎসংলগ্ন আশপাশ এলাকা ও বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, নবারুন আ/এ, মজুমদারপাড়া, ফরহান খাপুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া ও তৎসংলগ্ন আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।