বুধবার , ১২ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে টিলায় নিয়ে মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার-২

ডেস্ক রিপোর্ট
মার্চ ১২, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে টিলায় নিয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে (২৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার সড়ারগান এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের শাহপরাণ এলাকার মোহাম্মদ রাকিব মিয়া (২৫) এবং ড্রাইভার আব্দুল করিম (২৭)।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই যুবতী গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবার তার খবর পায় নি। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে রাবার বাগান থেকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ সার্ভিস(ওসিসি) নিয়ে আসেন। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে তাকে ওয়ার্ডে নেওয়া হয়। বর্তমানে ওই ওয়ার্ডে সে চিকিৎসাধীন রয়েছে।

ভিকটিমের বাবা ও ছোটবোন জানান, গত ৪ দিন আগে রাত ১২ টার দিকে সবাই ঘুমে থাকা অবস্থায় সে বাড়ি থেকে হারিয়ে যায়। পরে তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায় নি। মঙ্গলবার সকালে সে আমাদের ফোন দিয়ে বলে যে আমার রক্ত বের হচ্ছে। আমাকে নিয়ে যাও। আমি চা-পাতার বাগানে আছি। পরে আমরা নির্দিষ্ট জায়গা না জানায় আর যেতে পারি নি। সন্ধ্যার সময় পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আমাদের হাসপাতালে নিয়ে আসে। এখানে এসে মেয়েকে দেখি। সে আমাদের জানিয়েছে ২ জন যুবক তাকে ধর্ষণ করে বাগানে ফেলে আসে রাতে। এখন সে হাসপাতালে আছে।

এবিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছে। তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।