শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে ভেঙ্গে ফেলা হলো শেখ মুজিবের ম্যুরাল

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৩১, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

# তাওহিদী কাফেলার শোকরানা সমাবেশ
#সিলেট সেনানিবাসে স্থাপিত শেখ মুজিবের ভাস্কর্য দ্রুত অপসারণের দাবি

সিলেটে তাওহিদী কাফেলার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সরানোর আল্টিমেটাম দেওয়া হয় শুক্রবার পর্যন্ত। কিন্তু, এরইমধ্যে বৃহস্পতিবার রাতের আঁধারে ভেঙে দেওয়া হয় এই ম‍্যুরাল (প্রতিকৃতি)। এনিয়ে শোকরানা সমাবেশ করেছেন তাওহিদী কাফেলা।

শুক্রবার বাদ জুম্মা সিলেটের কোর্ট পয়েন্টে এই শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। তাওহিদি কাফেলার আহবায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- দেরিতে হলেও জেলা প্রশাসকের বোধগম্য হয়েছে তিনি ম্যুরাল অপসারন করেছেন। আমাদের আন্দোলন শুধু একটা ম্যুরালের বিরুদ্ধে নয়,মূর্তি-ভাস্কর্যে সংস্কৃতির বিরুদ্ধে। সিলেটের ভুমিতে কোন ধরনের ভাস্কর মেনে নেয়া হবেনা।

সমাবেশে বক্তারা সিলেট সেনানিবাসে শেখ মুজিবের একটা ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে জানিয়ে বলেন-অতিদ্রুত অপসারণ করতে হবে অন্যথায় তাওহিদী কাফেলা কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

তাওহিদী কাফেলার যুগ্ম-সদস্য সচিব মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মুফতি রশিদ আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-তাওহিদি কাফেলার উপদেষ্টা সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, হযরত শাহজালাল (রহ.) তাওহিদী কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, আল হাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ, ছাত্রনেতা খুবায়েব বিন জামীল, মুকাব্বির হুসেন প্রমুখ।

এবিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা এই ম্যুরাল ভেঙ্গে ফেলছে। আমরা এটার খোঁজ নিয়ে দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।