মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জন আটক

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে নগরের লাক্কাতুরা চা বাগান এলাকার বাটার সুমনের ঘরের পিছনের ফাকা কক্ষ থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশ স্কর্টের মাধ্যমে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আটককৃতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দার মো. চাল মিয়ার ছেলে মো. শফিকুল (৩৪), সিলেটের বালাগঞ্জের কালা মিয়ার ছেলে আলী হোসেন (২৭), সদরের আইয়ুব আলীর ছেলে খুরশেদ আলম(৫০), কানাইঘাটের মৃত আব্দুল আজিজের ছেলে ফয়জুদ্দিন(৫৫), সুনামগঞ্জের দিরাইর রায়েজের ছেলে সাইফুল (৫৫), মৃত হোসেন আলীর ছেলে আব্দুল গফফার(৩২), ছাতকের মৃত নজির আলীর ছেলে আব্দুর শহীদ(৪০), সদরের খলিল মিয়ার ছেলে সেলিম আহমদ(৩৮), গোপালগঞ্জের কোটালীপাড়ার মৃত আকুব্বা শেখের ছেলে সারোয়ার শেখ(৪৫) ও সিলেট সদরের মকবুল মিয়ার ছেলে মাসুম আহমদ(৩০)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।