রবিবার , ২১ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জুয়া খেলার সময় তিনজন আটক

সিলেটের সকাল রিপোর্ট
এপ্রিল ২১, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নগরের কলবাখানী চাষনীপীর রোডের ইকবাল মিয়ার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জের ভাটি শেরপুরের মৃত শফিক তালুকদারের ছেলে এমদাদুল তালুকদার (৩৫), হবিগঞ্জের নবীগঞ্জের কামালপুরের মোর তৌহিদ মিয়ার ছেলে মো. মখলিছুর রহমান (৪৫) ও সুনামগঞ্জের তাহিরপুরের বারহালের মো. সিরাজ মিয়ার ছেলে মো. সোহাগ (২৫)।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।