সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরের বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় এই ৪ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান,
আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- নগরের খুলিয়াটুলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে নয়ন মিয়া (৩০), শেখঘাট এলাকার খালেক মিয়ার ছেলে শাহেদ আহমদ (২৩), বেতের বাজার এলাকার মো. আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) ও ওই এলাকার মৃত মঙ্গল চাষার ছেলে চন্দন চাষা (৬০)।
পুলিশ জানায়, বুধবার রাতে নগরের কানিশাইল বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকায় জুয়ার আসরে বসিয়ে জুয়া খেলা হয় এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা ও লামাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে আটক করা হয়।
