সিলেটে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণিল শোভাযাত্রা রে হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোখলেছুর রহমান।
এবার “প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
