বুধবার , ২১ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ৭৪ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২১, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বিজয় মিছিলে হামলার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিয়ানীবাজার থানায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের কারা হয়। এছাড়া আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ইনারুন নেছা প্রকাশ ইনারুন বেগম (৪২) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার নিদনপুর গ্রামের মৃত মো. রফিক উদ্দিনের স্ত্রী।

মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মকসুদুল ইসলাম আওয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের ষাধারণ সম্পাদক এবাদ আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসিত, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমদ বাবুল, বিয়ানীবাজার পৌর সভার সাবেক মেয়র ফারুকুল হক, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ দিপু।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বিয়ানীবাজার উপজেলা চত্বরে বিজয় মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ সংগঠনের নেতাকর্মী এজাহারনামীয় ও অজ্ঞাতনামারা লাঠি সোটা, ইট পাটকেল, বিভিন্ন জীবনহানীকর দেশীয় অস্ত্রশস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্রসহ হত্যার জন্য হামলা চালায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।