বুধবার , ৮ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠা পালন

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৮, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

#স্বনির্ভর দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অপরিসীম- জেলা প্রশাসক

সিলেটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে নগরের রেজিষ্ট্র্যারি মাঠে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। পরে র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেজিষ্ট্র্যারি মাঠে এসে শেষ হয়।

পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বনির্ভর দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অপরিসীম। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। ভঙ্গুর একটি পরিস্থিতি কাটিয়ে উঠে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নতির শিখরে আহরণ করেছে। আমরা উন্নত দেশের মর্যাদায় উপনীত হয়েছি। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে অতীতের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বলিষ্ঠ ভূমিকা রাখছেন।

আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রফিক উদ্দিন আহমদ।

আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী। র‌্যালী ও সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবি, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।