মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি চলবে বলে জানান শ্রমিক নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন বিভাগ কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম। তিনি জানান, ৫ দফা দাবিতে আমরা এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন আল্টিমেটাম ও ঘোষণা দিয়ে আসলেও কেউ কোনো কর্ণপাত করছেন না। এমতাবস্থায় আমরা কর্মবিরতির ডাক দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। তাই আগামীকাল থেকে আমাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

এর আগে গত রোববার দুপুরে নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে এই কর্মসূচির আল্টিমেটাম দেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।