সিলেটে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। বৃহস্পতিবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে এই চার শিশুর জন্ম হয়। তারা চারজনই মেয়ে শিশু।
শিশু চারটির বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ইনফরমেশন অফিসার মিনহাজ ফয়সাল।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ফৌজিয়া বেগমকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদিন রাত আটটায় হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে তার অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে তারা অনেকটা আশংকামুক্ত রয়েছেন।
এছাড়া প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানায় উইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
