শনিবার , ১০ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আওয়ামীলীগ নিষিদ্ধের ৩ দফা দাবিতে গণজমায়েত

ডেস্ক রিপোর্ট
মে ১০, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের ৩ দফা দাবিতে গণজমায়েত চলছে। শনিবার বিকেল ৩টা থেকে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ কর্মসূচি শুরু হয়। যা এখনো চলমান রয়েছে। কর্মসূচিতে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও জুলাই ঐক্যসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জমায়েতে অংশগ্রহণকারীদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না করা পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করেন নি। এতে আমরা বিক্ষুব্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

এদিকে গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।