মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অস্ত্র দেখিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক ::
মার্চ ৩, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন জামায়াত নেতা মো. আব্দুল মতিন। ছিনতাইকারীরা পথ আটকে তার সাথে থাকা এক লাখ টাকা এবং ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নেয়।

সোমবার (০২ মার্চ) বিকেলে নগরের বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের পাশের গলিতে ছিনতাইর শিকার হন তিনি। ছিনতাইর শিকার আব্দুল মতিন (৬৮) সিলেট নগরের উত্তর বালুচরের বাসিন্দা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত।

তার বড় ছেলে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফিজ ফেরদৌম রুম্মান এবং ছোট ছেলে সাঈফউদ্দিন মারজান যুক্তরাজ্যের লন্ডনে যুবদলের পদধারী নেতা।

আব্দুল মতিন জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বন্দরবাজার জামে মসজিদের পাশের গলি দিয়ে হেঁটে ফিরছিলেন তিনি। এসময় মাস্ক পরা অবস্থায় চার-পাঁচজন দুবৃত্ত তার পথ আগলে ধরে তার সাথে থাকা ১ লাখ টাকা এবং স্যামস্যাং ব্রান্ডের (Galaxy A35 128GB, IMEI-351165705669675) একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আব্দুল মতিনের বড় ছেলে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফিজ ফেরদৌস রুম্মান জানান, তার বাবা ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে আটকে টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তার বাবাকে এবং তার লন্ডন প্রবাসী ভাইকে জড়িয়ে হুমকি ধমকি প্রদান করে। এ কারণে তার পরিবার আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় তারা থানায় একটি অভিযোগ দায়ে করেছেন বলে জানিয়েছেন তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির থানায় ডায়েরি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।