সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সালেহ আহমদ (২৩) ও নাসিমা (৪৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নগরের কোতোয়ালী মডেল থানাধীন রাজারগলিস্থ হোটেল নিউ জালালী আবাসিক হোটেলে আকস্মিক অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ১ নারী ও পুরুষকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
