সিলেটে অবৈধ ভারতীয় পণ্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিল্টে নগরের জালালাবাদ থানার সুদীপ দের ছেলে সঞ্জু দে (৫৪), গোয়াইনঘাট উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে মো. লোকমান (৪৮) ও একই এলাকার আলী আহমদের ছেলে ও সিএনজির চালক আশরাফুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি নম্বর বিহীন সিএনজি গাড়ীকে সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে ড্রাইভার দ্রুত পলায়নের চেষ্টা করলে পুলিশ সেটিকে আটক করে। সেখানে তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়। যেখানে ১৯২টি Amul Pasterised Butter, ২৪টি Center Fresh xtra বক্স, ৩টি বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তায় মোট ২২৪টি Eyeball 3D Bunsing Gummy Ball প্লাস্টিকের বক্স, সাদা পলিপ্যাকে মোড়ানো Gillette Wilkinson Sword Stainless Steel Blad এর বক্স মোট ১৮০টি, ৪০ প্যাকেট Mango Tank। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮ হাজার ২৮০ টাকা। এসময় এগুলো বহনকাজে জড়িত থাকা ওই সিএনজি আটক করে জব্দ করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
