বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৭ জন গ্রেপ্তার

সিলেটের সকাল রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট সিটির ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিবুল্লাহ টিপু (৪৬), ৩২ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মুকিত আহমদ তন্ময় (২৮), ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান আহমদ (২৫), ১৬ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কাওসার খান (৪৫), দক্ষিণ সুরমার ৭নং জালালপুর ইউনিয়নের যুবলীগ নেতা আফজল হোসেন (৩৩), তেতলি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মো. বাদশা মিয়া (৫৫), দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন তারেক (৩০)।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।