সিলেটে পুলিশের “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরের মীরবক্সটুলার হাজী মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫), জেলা ছাত্রলীগের সদস্য ও নগরের আরামবাগের আব্দুল কাইয়ুমের ছেলে মো. মাহবুবুর রহমান (২১) ও জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার শমশ্বের আলীর ছেলে সোহেব আহমদ (৩০)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
