রবিবার , ১ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অটোরিকশা সহ ৩ চোর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বালাগঞ্জ থেকে চুরি হওয়া অটোরিকশা সহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বালাগঞ্জের গৌরীপুর থেকে দুজনকে গ্রেফতার করলে তাদের দেওয়া তথ্যমতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অটোরিকশা সহ তাদের আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার বিত্তনিয়া গ্রামের বসাই মিয়ার ছেলে মিছলু মিয়া (২৩), একই উপজেলার দক্ষিণ হরিশ্যাম গ্রামের নিয়াজ আলীর ছেলে আব্দুর রহিম (২৩) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট বাকৈর গ্রামের মন্তাজ উল্লাহ’র ছেলে সিহাব উদ্দিন (৩৫)।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারি পুলিশ সুপার) মো. সম্রাট তালুকদার জানান- বালাগঞ্জের গৌরীপুর গ্রামের জাকির হোসেনের (২২) অটোরিকশা গত ১৭ সেপ্টেম্বর উপজেলার ওসমানীগঞ্জ বাজারের পাশ থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় পরে থানায় মামলা দায়ের করেন জাকির। ঘটনার পরে থানাপুলিশ চোরদের ধরতে অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় বালাগঞ্জ কলেজ বাজার থেকে মিছলু মিয়া (২৩) ও আব্দুর রহিমকে (২৩) সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে নবীগঞ্জ থেকে অটোরিকশা ও চোর চক্রের আরেক সদস্য সিহাব উদ্দিনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩ জন জাকির হোসেনের অটোরিকশা চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।