রাস্তা সম্প্রসারণ, ড্রেন খনন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
গতকাল শুক্রবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, শনিবার সকাল ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও ড্রেন খনন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি রায়নগর ফিডারের সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশে-পাশের এলাকা সমূহ এবং ১১ কেভি সেনপাড়া ফিডারের সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, পুষ্পায়ন আ/এ, ভাটাটিকর, টিলাগড় ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
